ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২২,  6:36 PM

news image

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ( ২১ ডিসেম্বর) তার ওয়াশিংটন পৌঁছাবার কথা রয়েছে। এই সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটি তার প্রথম বিদেশ সফর। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জেলেনস্কি তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কংগ্রেসে ভাষণও দিতে পারেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সফর প্রসঙ্গে দুই দেশের পক্ষ থেকে এখন কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এদিকে মঙ্গলবার এক চিঠিতে ডেমোক্রেটিক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেসের সদস্যদের বুধবার রাতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তবে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি ওই চিঠিতে শুধু লেখেন, গণতন্ত্রের ওপর বিশেষ গুরুত্ব প্রদানের লক্ষ্যে অনুগ্রহ করে উপস্থিত থাকবেন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিকের পাশাপাশি মানবিক সহায়তা দিয়ে আসছে কিয়েভকে। মস্কোর বিরুদ্ধে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম