ঢাকা ১৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির লালমনিরহাটে ঈদে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩ আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা ছয় জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৪০০ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম, শীর্ষে দিল্লি

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২১,  10:10 AM

news image

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার অঙ্গরাজ্যের অক্সফোর্ড শহরের অক্সফোর্ড হাই স্কুলে এ হামলার ঘটনায় আহত হয়েছেন এক শিক্ষকসহ আরও ছয়জন। হামলার ঘটনার পর স্থানীয় পুলিশ প্রসাশনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়, হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়েছে। খবর এএফপির। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর জরুরি সহায়তা নম্বরে শতাধিক ফোনকল আসে। জানানো হয়, প্রায় পাঁচ মিনিট ধরে ১৫ থেকে ২০টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রথম ফোনকল পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ওই বন্দুকধারীকে আটক করা হয়। আটকের সময় ওই কিশোর কোনো বাধা দেয়নি বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হামলার কারণ সম্পর্কেও কোনো তথ্য দেয়নি সে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম