ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

#

১৩ আগস্ট, ২০২৬,  4:44 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে পৃথক স্থানেন অভিযান চালিয়ে মা-ছেলেসহ পেশাদার ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাশ। 

এর আগে বুুধবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাভার মডেল থানাধীন আমিনবাজারের বড়দেশী ও জিনজিরা এলাকায় অভিযান তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো সাভার থানার আমিনবাজার বড়দেশী পশ্চিম পাড়ার শামসুদ্দিন হকের ছেলে মোঃ আগুন (২৯), তার মা জাহেদা (৪৮) এবং সাভারের জিনজিরা কলমা এলাকার বুলু মিয়ার ছেলে মোঃ আল-আমিন (৩০)

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি উত্তর-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়। 

অভিযান চলাকালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমিনবাজারের বড়দেশী পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আগুন (২৯) ও তার মা জাহেদাকে (৪৮) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে সাভারের জিনজিরা কলমা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোঃ আল-আমিন (৩০) নামের আরেক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন পাঁচ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার আগুনের বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে। এ ছাড়া তার মা জাহেদার বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম