ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ২২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৩,  11:00 AM

news image

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনে এই ঘটনা ঘটে।। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা বারসহ একাধিক স্থানে হামলা চালিয়েছে। এ ঘটনায় অ্যান্ড্রোস্কগিজন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, হামলাকারীরা পলাতক রয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ জানিয়েছে, বার, গ্রিল রেস্টুরেন্ট এবং বিনোদনকেন্দ্রেও এ বন্দুক হামলা চালানো হয়েছে। শহরটির কেন্দ্রীয় হাসপাতালও হামলায় বহু হতাহতের খবর নিশ্চিত করেছে। এদিকে এ হামলার পর শেরিফের অফিস থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। অফিসটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে জানায়, হামলাকারীর হাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে। মেইন স্টেট পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটক করতে না পারার কারণে ফের হামলার আশঙ্কা রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মেইন অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, লেউইস্টনে একজন বন্দুকধারী সক্রিয় অবস্থায় আছে। আমরা বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনার বাড়ির ভেতরে থাকুন। আইন প্রয়োগকারীরা বর্তমানে একাধিক স্থানে কাজ করছে। এদিকে অ্যান্ড্রোসকগিন কাউন্টি শেরিফের অফিস ফেসবুকে সন্দেহভাজন এক ব্যক্তির দুটি ছবি পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, এই ব্যক্তি পালিয়ে গেছে। এছাড়া লেউইস্টনের সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টার এক বিবৃতিতে বলেছে, তারা গোলাগুলির ঘটনায় হতাহত বহু মানুষকে সেবা দেওয়ার কাজ করছে এবং রোগীদের নিয়ে যাওয়ার জন্য এলাকার অন্য হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করছে। সূত্র- রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম