ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও হেরোইন পাচারের ট্রানজিট কক্সবাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো: ২১ জনের মৃত্যু, হাজার হাজার ঘর ক্ষতিগ্রস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মে, ২০২৫,  4:50 PM

news image

যুক্তরাষ্ট্রের মিসৌরি এবং কেনটাকিকে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে অন্তত ২১ জন নিহত হয়েছেন। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসার শনিবার (১৭ মে) মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতের ঝড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।  অপরদিকে মিসৌরিতে অন্তত সাতজনের মৃত্যুর তথ্য জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। টর্নেডোর আঘাতে ধসে পড়া বাড়িঘরের নিচে অনেকে আটকে পড়ে আছেন বলেও জানিয়েছে তারা। তাদের খুঁজে পেতে ও উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। কেনটাকির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে লরেল কাউন্টিতে টর্নেডো আঘাত হানলে অনেকে আহত হন। স্থানীয় পুলিশ কর্মকর্তা জন রুট সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, “ক্ষতিগ্রস্ত এলাকায় বেঁচে থাকাদের উদ্ধারে কাজ চলছে।” মিসৌরির সেন্ট লুইসের মেয়র কারা স্পেনসার নিশ্চিত করেছেন তার শহরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া টর্নেডোতে অন্তত পাঁচ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। কারা স্পেনসার সাংবাদিকদের বলেন, “আমাদের শহর আজ শোক পালন করছে। জানমালের যে ক্ষতি হয়েছে সেটি সত্যি, সত্যিই অনেক ভয়াবহ।” সেন্ট লুইসের ২০৯ কিলোমিটার দক্ষিণের স্কট কাউন্টিতে আরেকটি টর্নেডো আঘাত হানে। সেখানে দুজনের মৃত্যু হয়। আহত অনেক মানুষ। এছাড়া অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার থেকে বিরূপ আবহাওয়ারর কারণে বিভিন্ন জায়গায় টর্নেডো আঘাত হানা শুরু করে। যার প্রভাব পড়ে উইসকনসিনেও। টর্নেডোর কারণে উউসকনসিনের গ্রেট লেক অঞ্চলের হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। অপরদিকে বিরূপ আবহাওয়ার কারণে টেক্সাসে তৈরি হচ্ছে ভয়াবহ দাবদাহ। সেখানে উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হবে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম