ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

যুক্তরাষ্ট্রে নানা অভিযোগে কংগ্রেসের স্পিকার অপসারিত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর, ২০২৩,  4:25 PM

news image

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকারকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার রিপাবলিকান কংগ্রেসম্যান কেভিন ম্যাককার্থিকে ভোটের মাধ্যমে প্রতিনিধি পরিষদের স্পিকার থেকে অপসারণ করা হয় ২১৬-২১০ ভোটে। দেশটির ইতিহাসে এটি প্রথম ঘটনা এবং দলের ভেতরে কোন্দলের চরম বহি:প্রকাশ বলে মনে করা হচ্ছে।  ডেমক্র্যাটিক পার্টির প্রায় সকল কংগ্রেসম্যানের সাথে রিপাবলিকান পার্টির ৮ কংগ্রেসম্যানও স্পিকারকে অপসারণের পক্ষে ভোট দিয়েছেন। চরম দক্ষিণপন্থি রিপাবলিকানরা স্পিকারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন।  ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের সহযোগী হয়ে উঠেছেন রিপাবলিকান ম্যাককার্থি-এমন অভিযোগ ছাড়াও ফেডারেল সরকারকে অচলাবস্থা থেকে রক্ষা করার সংলাপেও ম্যাককার্থি রিপাবলিকান পার্টির স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন বলে গুরুতর অভিযোগে ফ্লোরিডার রক্ষণশীল কংগ্রেসম্যান ম্যাট গ্যাটজ (ফ্লোরিডা-রিপাবলিকান) অপসারণের বিলটি উত্থাপন করেছিলেন।  মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস স্পিকারহীন হয়ে পড়লে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে অধিষ্ঠিত হয়েছেন অপসারিত স্পিকারের নিযুক্ত প্রো টেম্পোর স্পিকার কংগ্রেসম্যান প্যাট্রিক ম্যাকহেনরী (নর্থ ক্যারলিনা)। রিপাবলিকান পার্টি নতুন স্পিকার নিয়োগ না দেয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।  উল্লেখ্য, অপসারণের পর পুনরায় স্পিকার পদে না লড়ার সিদ্ধান্ত জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান ম্যাককার্থি। এমনকি, কংগ্রেস থেকেও পদত্যাগ না করার সিদ্ধান্ত জানিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম