ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  5:07 PM

news image

যুক্তরাষ্ট্রের আলাবামার সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সোয় ২টার দিকে ওই নাইটক্লাবে গোলাগুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত সোয়া ২টার দিকে শহরের একটি নাইট ক্লাবে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় আলবামার পুলিশ। সেখানে পৌঁছানোর পর অফিসাররা পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে হতাহত অবস্থায় দেখতে পায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়াও তিনজন আহত হয়েছেন। পুলিশ এই গুলির ঘটনার তদন্ত করছে এবং কারও কাছে তথ্য থাকলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে বন্দুকধারী পালিয়েছেন। সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালে এখন পর্যন্ত প্রায় ২০০ জনের বেশি মানুষ দেশটিতে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। এমনকি দেশটিতে জনসংখ্যার চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম