ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিমান চলাচল বিপর্যস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  10:58 AM

news image

যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় ১ হাজার ৬৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবারও (২৩ ফেব্রুয়ারি) একই অবস্থা চলবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তুষারঝড়। এর জেরে বুধবার প্রায় এক হাজার ৬৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে দেশের বাইরের বিমানও রয়েছে। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরগুলোতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় এয়ারলাইন স্কাইওয়েস্ট ৩৫০টিরও বেশি বিমান বাতিল করেছে। তারা ইউনাইটেড, ডেল্টা, অ্যামেরিকান, আলাস্কা এয়ারলাইনসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে পার্টনারশিপে কাজ করে। ওই বিমান সংস্থাগুলো একের পর এক বিমান বাতিল করতে বাধ্য হয়েছে তুষার ঝড়ের জন্য। দেরিতে ছেড়েছে প্রায় পাঁচ হাজার বিমান। সবচেয়ে ভয়াবহ অবস্থা মিনেপলিস, ডেনভার ও ডেট্রয়েট বিমানবন্দরের। এই বিমানবন্দরগুলোতে পরিষেবা কার্যত থমকে গেছে। বিমান ধরতে যারা এসেছিলেন, তারা আটকে পড়েছেন। এ ছাড়া টরন্টো বিমানবন্দরের পরিস্থিতিও ভয়াবহ। শিকাগোর একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। বস্তুত, বুধবারের পর বৃহস্পতিবারের ফ্লাইটগুলো বাতিল হতে শুরু করেছে। বুধবার বিকেলেই জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবারের ৪০০টি ফ্লাইট বাতিল। যত সময় গড়াবে বাতিল ফ্লাইটের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ১২টি বিমানবন্দরে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। কবে এই পরিস্থিতি শেষ হবে, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম