ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, ৬ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৩,  11:16 AM

news image

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বের অঙ্গরাজ্য অ্যালাবামায় টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আঘাত হানে শক্তিশালী টর্নেডো। এ পর্যন্ত সেখানে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ‘আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। অটাউগা কাউন্টিতে ৬ জনের মৃত্যু হয়েছে।’ নগরী সেলমার মেয়র জানিয়েছেন, টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

এটিকে ভয়াবহ ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন তিনি। কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ডিরেক্টর আর্নি ব্যাগেট জানিয়েছেন, মন্টগোমেরির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অটাউগা কাউন্টিতে মৃত্যুর খবর পাওয়া গেছে। সেলমায়, মেয়র জেমস পারকিন্স জুনিয়র এক সংবাদ সম্মেলনে বলেন, শহরটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বাসিন্দাদের সেলমার আশেপাশে যে কোনও ক্ষতির ছবিও পাঠাতে বলেছেন।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেলমার বেশিরভাগ রাস্তা বিদ্যুতের লাইন এবং গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ রয়েছে। সেলমা কর্মকর্তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করে নগরীতে। বাসিন্দাদের সর্তকবার্তাও পাঠানো হয়। সূত্র: এনবিসি নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম