ঢাকা ০৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এপ্রিলজুড়ে বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫ ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি বরগুনার বামনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ৩০ উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম শুরু রোববার: স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে যাবেন সাফজয়ী যুবারা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় রাজশাহী ও কুষ্টিয়ায় ৫ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০২৬,  4:53 PM

news image

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ শুক্রবার (৩ এপ্রিল) এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ দাবি করেছে। নাম প্রকাশ না করা একটি সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র গত বুধবার (১ এপ্রিল) একটি বন্ধুপ্রতীম দেশের মাধ্যমে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল। দেশটির নাম প্রকাশ করা হয়নি। তবে সেই প্রস্তাব বা এর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা নিশ্চিত করার তথ্য পাওয়া যায়নি। ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, তখনই এ প্রস্তাব সামনে আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি, বরং হামলার তীব্রতা বাড়িয়ে মাঠেই এর পাল্টা জবাব দিয়েছে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪০ জন নিহত হয়েছেন। জবাবে পাল্টা হামলা শুরু করে ইরান, যা এখনো চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম