ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৬,  10:54 AM

news image

যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে ডেটা সেন্টার নির্মাণের ওপর আইনি নিষেধাজ্ঞা জারি করছে মেইন। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত প্রসারে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ফলে স্থানীয় পরিবেশ ও বিদ্যুৎ সরবরাহের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তা নিয়ন্ত্রণে নিতেই এ কঠোর পদক্ষেপ। ডেমোক্র্যাটিক স্টেট প্রতিনিধি মেলানি স্যাকস সম্প্রতি এ বিষয়ে একটি বিল উত্থাপন করেন। খবর এফটি। বিলটি মূলত দলীয় ভোটের ভিত্তিতে পাস হয়েছে, তবে কিছু রিপাবলিকান সদস্যও এতে সমর্থন দিয়েছেন। এখন গভর্নরের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। উল্লেখ্য, এক বছরেরও কম সময় আগে মিসৌরির সেন্ট চার্লস শহর যুক্তরাষ্ট্রে প্রথম ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ জারি করেছিল, যা পরবর্তী সময়ে দেশটির কিছু স্থানীয় কর্তৃপক্ষ অনুসরণ করে। তবে রাজ্য পর্যায়ে মেইনই প্রথম এ পথে হাঁটল। মেইন অঙ্গরাজ্যের নতুন আইন অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ অন্তত ২০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারকারী কোনো ডেটা সেন্টার নির্মাণ করা যাবে না। এ সময়ের মধ্যে এসব প্রকল্পের পরিবেশগত ও অর্থনৈতিক প্রভাবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হবে। এদিকে বিদ্যুৎ খরচ এবং পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় জর্জিয়া, ওকলাহোমা ও ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যগুলোও বর্তমানে একই ধরনের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রস্তাব বিবেচনা করছে। গবেষণা প্রতিষ্ঠান ডেটা সেন্টার ওয়াচের তথ্যানুযায়ী, স্থানীয় বিরোধিতার কারণে গত এক বছরে প্রায় ১৫ হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগের অনেক ডেটা সেন্টার প্রকল্প জটিলতার মুখে পড়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মেইনের বর্তমান গভর্নর জ্যানেট মিলস এ স্থগিতাদেশের প্রতি সমর্থন জানিয়েছেন। তার মুখপাত্রের মতে, এআই ডেটা সেন্টারের দ্রুত প্রবৃদ্ধি জনসম্পদ, পরিবেশ ও সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ওপর কী প্রভাব ফেলছে, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। এ নিষেধাজ্ঞার ফলে শিল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিল্ড আমেরিকান এআইয়ের প্রচারক নাথান লিমার বলেন, ‘মেইন এ সিদ্ধান্তের মাধ্যমে নিজের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। ফলে দক্ষ শ্রমিকরা কাজের সন্ধানে অন্য রাজ্যে চলে যাবে এবং মেইন ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা হারাবে।’ অন্যদিকে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টরসের প্রধান অর্থনীতিবিদ অনির্বাণ বসু বলেন, ‘মেইনের নাগরিকরা দেশের উচ্চতম বিদ্যুৎ বিল পরিশোধ করেন। তাই ডেটা সেন্টারের বাড়তি বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে তারা অত্যন্ত সংবেদনশীল। এছাড়া মেইনের নিজস্ব পরিচিতি গড়ে উঠেছে মাছ ধরা, শিকার ও উন্মুক্ত প্রকৃতির ওপর ভিত্তি করে। এর সঙ্গে বিশালকার ডেটা সেন্টার বা ইন্ডাস্ট্রিয়াল অবকাঠামো সামঞ্জস্যপূর্ণ নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম