ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে ছড়িয়ে পড়ছে দাবানল, মৃত ৩৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট, ২০২৩,  3:53 PM

news image

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) লাহাইনা অঙ্গরাজ্যে থেকে দাবানলের সূত্রপাত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দাবানলে শহরটির অধিকাংশই জায়গা পুড়ে গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। হাওয়াইয়ের মাউই কাউন্টি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদন বলা হয়, ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ। রোগীদের জায়গা দিতে পারছে না মাউইয়ের হাসপাতালগুলো। অঙ্গরাজ্যটির সিনেটর ব্রেইন শাৎজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘লাহানিয়া শহরের বেশির ভাগই পুড়ে গেছে। অগ্নিনির্বাপণ কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’প্রতিবেদনে বলা হয়, দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় জীবন বাঁচাতে কিছু মানুষ সাগরে ঝাঁপ দেন। কোস্ট গার্ড জানিয়েছে, তারা অন্তত ১২ জন ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করেছে।  মাউই কাউন্টি মেয়র রিচার্ড বাইসেন জুনিয়র এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘অসংখ্য বাড়িঘর ও ব্যবসাকেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’ প্রতিবেদনে আরও বলা হয়, মাউই কাউন্টিতে প্রায় ১২ হাজার মানুষ বাস করে। বন্দরে থেমে থাকা সব নৌযানে আগুন লেগে গেছে। স্থানীয় বাসিন্দা ক্রিসি লোভিট স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘যেন কোনো সিনেমা দেখছিলাম, যুদ্ধের সিনেমা!’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম