ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল কায়েদা নেতা জাওয়াহিরি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ আগস্ট, ২০২২,  4:14 PM

news image

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল কায়েদার প্রধান নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন। গতকাল সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে। প্রতিবেদনে বলা হয়, গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে জানিয়েছেন, গত সপ্তাহের শেষের দিকে আল-জাওয়াহিরিকে হত্যা করা হয়েছে। বাইডেন বলেন, '…সেই সন্ত্রাসী নেতা আর নেই।' তিনি আরও বলেন, 'কত সময় লেগেছে বা কোথায় লুকিয়ে ছিল সেটা কোনো বিষয় না। আমাদের জনগণের জন্য কেউ হুমকি হলে যুক্তরাষ্ট্র তাকে খুঁজে বের করবে।

' তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ হামলার কথা জানিয়ে এর তীব্র নিন্দা করেছেন। তিনি একে 'আন্তর্জাতিক নিয়মনীতির লঙ্ঘন' বলে মন্তব্য করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, কাবুলে জাওয়াহিরি তার পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন। বাড়ির বারান্দায় তাকে হত্যা করা হয়। হামলায় আর কেউ নিহত বা আহত হননি। মিশরীয় চিকিৎসক জাওয়াহিরিকে ধরিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে ২৫ মিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছিল। তার বিরুদ্ধে ২০০১ সালে নিউইয়র্কে টুইন টাওয়ার ও ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে হামলায় সহযোগিতার অভিযোগ আছে। ২০১১ সালে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হলে জাওয়াহিরি সংগঠনটির শীর্ষ নেতা হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম