ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে নার্সদের বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২২,  2:57 PM

news image

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার ইতিহাসে সবচেয়ে বড় ধর্মঘট চলছে। ১৯ শতাংশ বেতন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় দুপুর দুইটা) এ ধর্মঘট শুরু করেন নার্সরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইংল্যান্ডের প্রায় এক-চতুর্থাংশ হাসপাতাল ও উত্তর আয়ারল্যান্ডের সব স্বাস্থ্য বোর্ড এই ধর্মঘটে অংশ নিয়েছে। এছাড়া ওয়েলসের নার্সরাও এই ধর্মঘটে অংশ নিয়েছে। তবে স্কটল্যান্ডে এই ধর্মঘট হচ্ছে না। ধর্মঘট চলাকালে জরুরি চিকিৎসাসেবা চলমান থাকবে।

তবে রুটিন চিকিৎসা ও পূর্বনির্ধারিত অস্ত্রোপচার বন্ধ থাকবে। ট্রেড ইউনিয়ন আইন মোতাবেক, ধর্মঘটের সময়ও জীবন রক্ষাকারী জরুরি সেবা অব্যাহত রাখতে হবে। কেমোথেরাপি ও কিডনি ডায়ালাইসিস, আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র), নবজাতক ইউনিট, শিশুদের দুর্ঘটনা ও জরুরি চিকিৎসাসেবা অবশ্যই চালু রাখতে হবে। বিশ্বের বৃহত্তম নার্সিং ইউনিয়ন ও পেশাদার সংস্থা রয়েল কলেজ অব নার্সিং (আরসিএন) জানিয়েছে, সরকার বেতন বাড়ানোর আলোচনা বন্ধ করেছে এবং আলোচনা এগিয়ে নিতে নার্সদের জন্য কোনো দুয়ার খোলা রাখা হয়নি।  এ বিষয়ে যুক্তরাজ্য সরকার বলছে, সরকারের পক্ষে এখন ১৯ শতাংশ বেতন বাড়ানো সম্ভব নয়।  যুক্তরাজ্যে বেতন বৃদ্ধির দাবি তোলা নার্সের সংখ্যা তিন লাখেরও বেশি। ইংল্যান্ডে ২১৯টি হাসপাতাল, মানসিক-স্বাস্থ্য ট্রাস্ট ও কমিউনিটি সার্ভিসের মধ্যে ৫১টিতে প্রথম দফার ধর্মঘট চলছে। আলোচনায় অগ্রগতি না হলে আগামী ২০ ডিসেম্বর দ্বিতীয় দিনে মতো ধর্মঘট অনুষ্ঠিত হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম