ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

যুক্তরাজ্যে তিন সন্দেহভাজন রুশ গুপ্তচর গ্রেফতার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ আগস্ট, ২০২৩,  6:00 PM

news image

যুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ তদন্তে তাদের অভিযুক্ত করা হয়েছে। খবরে বলা হয়েছে, গ্রেফতার তিন জনই বুলগেরিয়ার নাগরিক। তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দাদের দ্বারা রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে ফেব্রুয়ারিতে তাদের আটক করা হয়। এরপর থেকে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। তবে এই বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কোনো মন্তব্য জানা যায়নি। গ্রেফতারকৃত তিন বছর অনেক বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তারা বিভিন্ন চাকরিতে কাজ এবং লন্ডন শহরতলির বিভিন্ন বাসায় বসবাস করেছেন। জানুয়ারিতে লন্ডনের ওল্ড বেইলিতে তিন আসামির বিচার হওয়ার কথা। তারা এখনো অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম