ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

যারা ভোট বর্জন করেছে, জনগণ তাদের বর্জন করেছে : ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৪,  1:00 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটার উপস্থিতি প্রমাণ করে ভোট বর্জনকারীদের জনগণ বর্জন করেছে। বাধা দিয়ে ভোট ঠেকানো যায় না। রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি ভোটকেন্দ্রে ভোট শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। এর আগে, মন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল পৌনে ১১টায় বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন। ওবায়দুল কাদের বলেন, উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এটাই প্রমাণ করে বিএনপি এবং তার সমমনস্করা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে যে ভোটাররা তাদের বর্জন করেছে। আজকে বাংলাদেশে যে পরিবেশ যে উৎসব শান্তিপূর্ণ পরিস্থিতি এটা ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও সহিংসতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত। এসময় মন্ত্রীর ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম