ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

যারা ভাষাকে বিকৃত করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  8:14 PM

news image

বাংলা ভাষার ওপর যারা হিংস্র থাবা দিয়েছিল, বিএনপি তাদের প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ জেলা সমিতির আয়োজনে জাতীয় সাহিত্য উৎসবে বক্তব্য দেন তিনি। এ সময়, যারা বাংলা ভাষার ওপর হিংস্র থাবা দিয়েছিল তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মন্ত্রী। তিনি বলেন, যারা ভাষাকে বিকৃত করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। এসব অপশক্তি বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ করেন হাছান মাহমুদ। এছাড়া তিনি জানান, বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে। দুদিনব্যাপী এ সাহিত্য উৎসবে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ বাংলাদেশ ও ভারতের কবি-সাহিত্যিকরা যোগ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম