ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

যারা এখনো বুস্টার ডোজ নেননি, অবশ্যই নেবেন: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২২,  4:48 PM

news image

সবাইকে শিগগির করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, যারা এখনো বুস্টার ডোজ নেননি, শিগগির নিয়ে নিন। কারণ, করোনা কিছুটা হলেও বাড়তি আমাদের দেশে। আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে। বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মানুষের মধ্যে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নেওয়ার বিষয়ে অনীহা আছে। এক্ষেত্রে বুস্টার ডোজ দ্রুত নিশ্চিত করতে কোনোরকম বাধ্যবাধকতা আরোপ করা হবে কি না- জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যের কোনো বিষয় চাপিয়ে দেওয়ার নয়। এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের অবহিত করা। টিকা নিলে কী সুবিধা না নিলে কী অসুবিধা- এই বিষয়গুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই। আমরা চাপিয়ে দিতে পারবোও না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অবশ্য আবারও বলবো, যারা এখনো বুস্টার ডোজ নেননি, অবশ্যই নেবেন। বুস্টার ডোজ নিলে আপনি সুরক্ষিত থাকবেন। বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান করবো, যারা এখনো বুস্টার ডোজ নেননি, অতি শিগগির নিয়ে নিন। দেশে করোনা সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে এখনই বুস্টার ডোজ নেওয়ার প্রকৃত সময় বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম