ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

যান্ত্রিক ত্রুটি: মেট্রোরেল চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৪,  4:53 PM

news image

যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সোমবার (২৭ মে) সকাল থেকে চলাচল করছে না মেট্রোরেল। সকাল থেকেই বিভিন্ন স্টেশনে আসতে থাকেন মেট্রোরেলের যাত্রীরা। হুট করেই ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েন তারা। জাকির হোসেন নামের এক যাত্রী সময় সংবাদকে বলেন, অনেকক্ষণ ধরে মেট্রোরেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছি কিন্তু ট্রেনের কোনো খবর নাই। কখন চলাচল শুরু হবে তাও কেউ বলতে পারছেন না। মেট্রোরেলের এক কর্মকর্তা সময় সংবাদকে জানান, ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়ায় মেট্রোরেলের বিদ্যুৎ সঞ্চালন লাইনে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এ কারণে প্রথমে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, পরে চালু করে মাঝপথে থেমে থাকা যাত্রীদের নিকটবর্তী স্টেশনে নামিয়ে দেয়া হয়। মেট্রো চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। তবে  কিছুক্ষণের মধ্যে আবারও মেট্রোরেল চলাচল শুরু হবে বলেও জানান ওই কর্মকর্তা। এর আগে গত শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়। দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম