ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

যান্ত্রিক ত্রুটি, মাঝপথ থেকে চট্টগ্রামে ফিরে গেল বিমান

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুলাই, ২০২৫,  5:22 PM

news image

যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ঢাকাগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফেরত গেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ১৪৮ আজ সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বর্তমানে বিমানটি বে নম্বর-৮ এ অবস্থান করছে এবং যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম