ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৪,  4:52 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম মো. রাসেল শিকদার (২৪)। সোমবার রাত আটটার দিকে যাত্রাবাড়ীর রসুলপুর শাহী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। সেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোমবার রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেলের ভগ্নিপতি রিপন কাজী বলেন, রাসেল পেশায় কাঁচামাল ব্যবসায়ী। সোমবার বাসার অদূরে রসুলপুর শাহি মসজিদ এলাকায় তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় একটা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রাসেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম