ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৫,  11:15 AM

news image

যাত্রাবাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।  নিহত আশিষ মাগুরা সদর উপজেলার পাতুরিয়া গ্রামের অমল জোয়াদ্দারের ছেলে।  আশিষকে উদ্ধারকারী পথচারী আল আমিন জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে যাত্রাবাড়ী আড়তের পাশে রাস্তায় রক্তাক্ত অবস্থা পড়ে ছিল আশিষ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আল আমিন আরও জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা দেখা যায়নি। তবে ধারণ করা হচ্ছে দুর্বৃত্ত বা ছিনতাইকারীরা ঘটনাটি ঘটিয়েছে। ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম