ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

যাতায়াত কমায় ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২৫,  5:17 PM

news image

রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী সময়ে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে কমে গেছে যাত্রী যাতায়াত। ভিসা বন্ধ থাকায় দুই দেশের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন নাগরিকরা। ভিসা বন্ধ থাকায় দুই দেশের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তারা। বেনাপোল বন্দর থেকে ভারতের কোলকাতা শহরের দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। ভ্রমণ, ব্যবসা চিকিৎসা বা অন্যান্য কাজে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীদের বড় অংশ ব্যবহার করেন বেনাপোল-পেট্রাপোল রুট। গণঅভ্যুত্থান পরবর্তী তৈরি হওয়া অস্থিরতার জেরে বাংলাদেশে ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে বেনাপোল-পেট্রাপোল রুট দিয়ে কমে গেছে যাতায়াত। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কমেছে ২ লাখ ৩৪ হাজার। বাংলাদেশিদের পাশাপাশি কমেছে ভারতীয়দেরও যাতায়াত। যাত্রী কম থাকায় চাপ নেই ইমিগ্রেশনেও। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূইয়া বলেন, ভারত ভিসা না দেয়ার কারণে বেনাপোল ইমিগ্রেশন যাত্রীদের যাতায়াত অনেক কমে গেছে। তবে যারা ভিসা পাচ্ছেন তাদের সেবা দেয়ার জন্য ইমিগ্রেশন পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। যাতায়াতকারীরা বলছেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে। এমন বাস্তবতায় ভারত আবারও ভিসা চালু করতে পারে। বেনাপোল বন্দরে থাকা যাত্রীরা জানান, ভারত ভিসা সেবা বন্ধ রাখায় ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা কিংবা অন্যান্য কাজে বাংলাদেশিরা যেমন যেতে পারছেন না, তেমনি ক্ষতির মুখে পড়ছেন ভারতীয়রাও। বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক ফয়সাল আহসান সজীব বলেন, সাময়িকভাবে বন্দরের আয়ে কিছুটা প্রভাব পড়লেও এটি শিগগিরই ঠিক হয়ে যাবে। সবশেষ ১৯ জানুয়ারি বেনাপোল দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেছে ১ হাজার ৭৩৫ জন পাসপোর্টধারী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম