ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এদেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে চায়: নুরুল হক নুর

#

০১ ফেব্রুয়ারি, ২০২৫,  9:42 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তাই এদেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, এদেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত। আ'লীগের মতো পুরনো ধারার রাজনীতি আর চলবেনা। আজকে রাজনৈতিক নেতৃবৃন্দদের বলবো আজকে আ'লীগ থেকে শিক্ষা নিন। এতো বড় দল হয়েও আজ ভাত না খেয়ে, লুঙ্গি গামছা ছাড়া তারা সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ পৌরসভা মাঠে রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সরকারের তিনি উদ্দেশ্যে বলেন, আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যকর ভূমিকা তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে,বাজারের দ্রব্যমূল্যের যে উর্ধগতি ও দেশের মৌলিক পন্যের উপর শুল্ক বাড়িয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ গণবিরোধী অবস্থান থেকে আপনারা সরে আসবেন অন্যথায় জনগনের ক্ষোভে দিশেহারা হয়ে যাবেন। চলমান পরিস্থিতিতে প্রশাসনের দায়িত্ব হিনতা, দ্রব্যমূল্যের উর্ধগতি, বিমান ভাড়া নিয়ে প্রবাসীদের হয়রানি বন্ধে অর্তবর্তী সকারের কাছে আহবান জানান নুর৷ আ'লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,তোমাদের নেতারা লুঙ্গি-গামছা ছাড়াই দেশ ছেড়ে পালিয়েছে আর তোমরা এখন লিফলেট বিলি করবা,হরতাল করবা। রাস্তায় নেমে দেখো জনগণ দলবল নির্বিশেষে তোমাদের কঠোর হস্তে প্রতিহত করবে। তিনি সোনারগাঁয়ে উদ্দেশ্যে বলেন, মেঘনা নদীর চারপাশে অবৈধ দখলদার ও চাঁদাবাজ কারা? ১৬ বছর ক্ষমতায় থেকে যারা দখলবাজী ও চাঁদাবাজী করেছে সেই আওয়ামী সরকার জামা কাপড় ছাড়া পালিয়ে যাওয়ার পর এখনো চাঁদাবাজী ও দখলবাজী চললে তা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাজার হাজার শহীদদের সাথে বেইমানি করা হবে গণঅধিকার থেকে সহ-সভাপতি সোনারগাঁয়ের সন্তান আগামী নির্বাচনে এই আসনে অংশগ্রহণ করবে। যদি আপনারা তাকে যোগ্য মনে করেন ভোট দিয়ে গণমানুষের অধিকার নিয়ে কাজ করার সুযোগ করে দিবেন।  কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে ও জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব একেএম সাইদুজ্জামান ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো:মহিবুল্লাহ'র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মূখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সম্পাদক নাজমুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী,আবু হানিফ, তোফাজ্জল হোসেন, রাহুল আরফানসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম