ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

যশোর সদর হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রেই অস্বাস্থ্যকর পরিবেশ!

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২১,  11:16 AM

news image

পরিচ্ছন্নকর্মী ও ওয়ার্ডবয়দের দায়িত্বে অবহেলায় প্রায় সময়ই নোংরা পরিবেশ থাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ওয়ার্ডগুলোতে। অপরিস্কার অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকি নিয়েই সেবা নিতে হচ্ছে রোগীদের।সরেজমিনে হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা যায় শিশু ওয়ার্ডের ভিতর শীতকালীন ঠান্ডা জ্বরসহ শ্বাসকষ্ট ও খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে প্রতিদিন অর্ধশতাধিক শিশু ভর্তি থাকে। শিশু ওয়ার্ডের ভেতর মাছের একুরিয়ামের খাবার ছড়িয়ে পড়ার কারণে পুরো ওয়ার্ডে চরমভাবে বেড়েছে তেলাপোকার উৎপাত। তেলাপোকাসহ নানা রকম পোকামাকড় অবস্থান করছে এই ওয়ার্ডে।

কখনো খাবারের উপর, কখনো ওষুধের উপর আবার কখনো শিশুর শরীরের ওপর দিয়েও উড়ছে, ছুটছে তেলাপোকা। এমন চিত্র দেখে শিশু ওয়ার্ডে ভর্তি শিশুদের অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ এবং অভিযোগও করেছেন। কিন্তু কোন ফল পাচ্ছেন না। হাসপাতালে ভর্তি এক শিশুর স্বজন সোহান পারভেজ বলেন, আমার বাচ্চার ফুডপয়জনের সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। এখন আতঙ্কে আছি; এখানে যে পরিবেশ তাতে নতুন করে তেলাপোকা বা পোকামাকড়ের মাধ্যমে রোগে আক্রান্ত হওয়ার। এদিকে জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বেডে জায়গা না পেয়ে অনেককে ফ্লোরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু ওয়ার্ডের ফ্লোর এবং রোগীদের ময়লার পাত্র পরিস্কার করা হয় না। ফলে কখনো কখনো বিকট দুর্গন্ধ ছড়ায়। হাসপাতালের ওয়ার্ড বয় বা পরিচ্ছন্নকর্মীদের পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নির্দেশনা থাকলেও তারা তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো কাজ করেন বলে অভিযোগ হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনদের। এছাড়াও হাসপাতালের বিভিন্ন পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখা যায়, কোন রোগী ছাড়পত্র নিয়ে ওয়ার্ড ত্যাগ করার পরে অগোছালো নোংরা পরিবেশ থাকে ওই রোগীর বেড জুড়ে। যতক্ষণ পর্যন্ত নতুন রোগী ওই বেডে না উঠবে ততক্ষণে ওই বেড বা নোংরা পরিস্কার করে না ওয়ার্ড বয় বা পরিচ্ছন্নতাকর্মীরা। অপরিচ্ছন্নতার ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, অপরিচ্ছন্নতা-অপরিস্কারের ব্যাপারে আমি অভিযোগ পেয়েছি। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। শিশু ওয়ার্ডে তেলাপোকা ঘোরাঘুরি করে এটাও আমি জানতে পেরেছি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম