ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ ককটেল বিস্ফোরণে এক বোন নিহত, আহত অন্য ২ ভাইবোন

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২৫,  8:27 PM

news image

যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ ককটেল বিস্ফোরণে খাদিজা খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার দুই সহোদর সজিব হোসেন (৬) ও আয়েশা খাতুন (৩)। সোমবার সকাল সাড়ে আটটার দিকে শহরের শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত শিশুরা শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদৎ হোসেনের সন্তান। স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুরা শহরের ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল। খেলার সময় খাদিজা বলের মতো দেখতে একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। সেটিকে বাসায় নিয়ে এসে অন্য দুই ভাই-বোনের সঙ্গে খেলা করার সময় সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর তিন শিশুকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খাদিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে সে মারা যায়। আহত বাকি দুজনের মধ্যে সজিব যশোর হাসপাতালে ভর্তি রয়েছে। আর আয়েশাকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠানো হয়। শিশুদের মা সুমি খাতুন বলেন, ককটেলটি তাদের ছেলে সজিব বাইরে কুড়িয়ে পায়। যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত সমকালকে জানান, কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তিনজন হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ওসি বলেন, তদন্ত করা হচ্ছে- ককটেলটি আসলে ঘরে ছিল, না বাইরে থেকে শিশুরা নিয়ে এসেছে। ঘটনার পরপরই যশোরের পুলিশ ও সেনাবাহিনী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম