ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

যমুনায় হঠাৎ পানি বৃদ্ধি, পানির নিচে চৌহালীর কৃষকের স্বপ্ন

#

নিজস্ব প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২২,  2:55 PM

news image

চৌহালী  প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭টি ইউনিয়ন  এলাকার যমুনা নদীতে গত ৭ দিন ধরে হঠাৎ পানি বৃদ্ধি শুরু হয়েছে। ফলে এসব নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গন ও  নিচু জমির বোরো ধান ডুবে গেছে। উপজেলার সদিয়াচাঁদপুর, ঘোরজান, স্থলচর,খাষকাউলিয়া, খাষপুখুরিয়া, বাঘুটিয়া ও উমারপুর  ইউনিয়নের চরাঞ্চলের নিচু জমির কাঁচা ও আধাপাকা ধান সবচেয়ে বেশি ডুবেছে। সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন ৷ অনেকে পানিতে ডুব দিয়ে কাঁচা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন। অনেকে আবার আধপাকা ধান মাড়াই করে কিছুটা চাল বের করার চেষ্টা করছেন। এ বিষয়ে উমারপুর ইউনিয়নের বৃদাশুরিয়া  গ্রামের রাশিদুল হাসান মোকলেছ বলেন, আমার ১২বিঘা জমিতে ধান গেড়েছিলাম, দেড় বিঘা জমির কাঁচা ধান কাটতে সক্ষম হলেও বাদবাকী সব শেষ ৷ বৃদাশুরিয়া গ্রামের আব্দুল মজিদ চরে ২১ বিঘা জমিতে বরো ধান রপন করেছিলাম, হঠাৎ নদীতে পানি বৃদ্ধির ফলে আমার ২১ বিঘা সহ আমাদের এলাকার অন্তত ৪৭ বিঘা জমির ধান ডুবে গেছে। ফলে অনেকেই কাঁচা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন। এতে কৃষকের চরম ক্ষতির মধ্যে পরেছে । এ বিষয়ে  উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ বলেন, হঠাৎ পানি বৃদ্ধির ফলে চৌহালী উপজেলায় প্রায় ৬ হেক্টর বোরো ধান ডুবে গেছে। এর মধ্যে প্রায় সাড়ে ৪ হেক্টর  জমির ধান সম্পূর্ণ ও ১.৫ হেক্টর  জমির ধান আংশিক ডুবে গেছে। এতে কৃষকদের বেশ ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা হয়নি। এদিকে গত দুই সপ্তাহে উপজেলার দক্ষিণাঞ্চলের বাঘুটিয়া, খাষপুখুরিয়া ইউনিয়নে যমুনার ভাঙ্গনে  অর্ধশতাধিক বিঘা ফসলী জমি ৪/৫টি বাড়ি  নদীতে বিলিন হয়েছে ৷  হুমকির মূখে পরেছে  বিনানই বাজার ও মিটুয়ানি নৌ-ঘাট, সূম্ভুদিয়া বহুমূখি উচ্চ বিঃ,  মিটুয়ানি সরকারি প্রাথমিক বিঃ, চরসলিমাবাদ সরকারি প্রাঃবিঃ, অাজিজিয়া ফাজিল মাদ্রাসা, ভূতের মোড় বাজার সহ অনেক স্থাপনা ৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম