ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

#

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২৩,  4:42 PM

news image

ভারী বর্ষণ আর উজান থেকে পাহাড়ি ঢল নেমে বেড়েছে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি। পানি বৃদ্ধি পেয়ে ইতোমধ্যেই প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বসতভিটা ও ফসলি জমি তলিয়ে গেছে। বসতভিটা ছেড়ে অন্য স্থানে আশ্রয় নিচ্ছে বন্যাকবলিত মানুষ। জেলা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় সূত্র জানায়, গত ২৫ আগস্ট সকাল ৬টা থেকে ২৮ আগস্ট সোমবার সকাল ১০টা পর্যন্ত সিরাজগঞ্জ ও কাজিপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই চার দিনে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনার পানি ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে তা বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ৬৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং তা বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, পাহাড়ি ঢল ও উজানের ভারী বর্ষণে গত চার দিন ধরে যমুনার পানি বাড়ছে। আগামী দুই-তিন দিন আরও পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম