ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ময়মনসিংহে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

২২ মার্চ, ২০২২,  6:04 PM

news image

ময়মনসিংহে মাকে হত্যার অভিযোগে ছেলে আব্দুল মান্নানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের অপর আসামি মান্নানের স্ত্রী হাজেরা খাতুন (৪০) পলাতক রয়েছেন। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কিল-ঘুষিতে নিহত হাফিজা খাতুনের (৭০) ছেলে আব্দুল মান্নানকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় জমি-জমা নিয়ে পারিবারিক কলহে হাফিজা খাতুনের ছেলে মান্নান ও তাঁর স্ত্রী হাজেরা কিল-ঘুষি মেরে আহত করে রেললাইনে ওপর ফেলে দেন। গুরুতর আহত বৃদ্ধ হাফিজাকে প্রতিবেশীরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ দিন দিনগত রাতে হাফিজা খাতুনের অপর ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে নিজের ভাই ও তাঁর স্ত্রীকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম