ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২৪,  5:08 PM

news image

ময়মনসিংহে তারাকান্দায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ জন । মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে হিমালয় পেট্রোল পাম্পের পাশে দু’বাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী। তিনি বলেন, তারাকান্দার কোদলধর এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম