ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহে তিন জনকে চাপা দেওয়া সেই ট্রাকচালক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুলাই, ২০২২,  10:39 AM

news image

ময়মনসিংহে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবা-মাসহ এক সন্তানের নির্মম মৃত্যু ও অলৌকিকভাবে শিশু লাবিবের ভূমিষ্ঠ হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর নাম রাজু আহমেদ শিপন। গতকাল সোমবার রাতে র‌্যাব-১৪-এর অধিনায়ক উইং কমান্ডার মো. রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। রোকনুজ্জামান জানান,  ত্রিশালে মহাসড়কে স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে চাপা দেওয়া ট্রাকের চালক রাজু আহমেদ শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কাওরান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। গত শনিবার দুপুর আড়াইটার দিকে ত্রিশালের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), তার স্বামী জাহাঙ্গীর আলম (৪০) এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা। আলট্রাসনোগ্রাম করানোর জন্য ত্রিশালের একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলেন তারা। সেখান রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। তবে, ওই সময় অলৌকিকভাবে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় ফুটফুটে এক নবজাতক। নবজাতকটিকে দেখে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় পুলিশ ও আশপাশের লোকজন। পরে নবজাতকটিকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নেওয়ার পরই জানা যায় জীবিত আছে নবজাতক কন্যাশিশুটি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (সিবিএমসি) হাসপাতালে। সেখানে অ্যাসোসিয়েট প্রফেসর শিশু বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান তাঁকে চিকিৎসা দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম