ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনে ছাত্রদলের প্রতিবাদ এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন জুয়া খেলেই সর্বনাশ ৩ লাখ ৬০ হাজার বাংলাদেশির

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:36 AM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।


হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে রাশিদা খাতুন নামে ৪২ বছর বয়সী এক নারী রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়। গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৩ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে।


অন্যজন জাফর আলী। ৭০ বছর বয়সী এই রোগীর বাড়ি গাজীপুরের শ্রীপুরে। ১৩ সেপ্টেম্বর দুপুর ১টায় হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৪ সেপ্টেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে আইসিইউতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, এআরডিএস, সেপসিস, সেপটিক শক ও ডিআইসি উল্লেখ করা হয়েছে।


এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন। ছুটি পেয়েছেন ৫৮ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১৩১ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৭৮ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম