ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

ময়মনসিংহে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৪,  11:00 AM

news image

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় নূরে আলম মিঠু (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরে আলম মিঠু ভোলা জেলার সদর উপজেলা চরনোয়াবাদ এলাকার খোরশেদ আলমের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে সিডস্টোর হইতে স্কয়ার মাস্টার বাড়ি যাচ্ছিলেন। মহাসড়কের হবিরবাড়ি ইউনিয়নের আমতলি বাজারের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নূরে আলম মিঠু রাস্তায় ছিটকে পড়েন। এসময় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং সাথে থাকা অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। আহতদের উদ্ধার ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম