ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

ম্যাচ শেষে যা বললেন মিমনুল

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২১,  8:52 PM

news image

শেষ পর্যন্ত পঞ্চম দিনে কোনো চমক দেখাতে পারল না বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের দেয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। তবে দিনের শুরুতেই সাফল্যের দেখা পায় তাইজুল এবং মিরাজ। এই জয়ের ফলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচন হয়েছেন আবিদ আলি।

এদিকে ম্যাচ শেষে কথা বলেছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টে বোলারদের ব্যর্থতাকেই হারের কারণ হিসেবে দেখছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। দুই ওপেনার শফিক-আবিদ আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে পাকিস্তানের জয়ের পথ সুগম হয়েছে বলেও মনে করেন তিনি। এ ম্যাচের ভুল শুধরে ঢাকা টেস্টে দল ইতিবাচক ক্রিকেট খেলবে বলেও জানান মুমিনুল। তিনি বলেন, ‘প্রথম ইনিংসের প্রথম ঘন্টায় ব্যাকফুটে থাকলেও, লিটন ও মুশফিকের দারুণ ব্যাটিংয়ে দল ভালো সংগ্রহ পায়। তবে নতুন বলে আমাদের ব্যাটাররা কিছুটা সংগ্রাম করেছে, তারপরও পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে বোলাররা তেমন সুবিধা করতে পারেনি। কেননা তাদের দুই ওপেনার শফিক ও আবিদ আলী ম্যাচ উইনিং ব্যাটিং করেছে। এ ম্যাচের ভুল শুধরে ঢাকা টেস্টে ইতিবাচক ক্রিকেট খেলবে দল আশা করছি।’ মুমিনুল আরও বলেন, 'আমার মতে, দুই ইনিংসেই প্রথম ঘণ্টায় আমরা ম্যাচটি হেরে গেছি। প্রথম ইনিংসে মুশফিক ও লিটন খুব ভালো খেলেছে। তারা দারুণ জুটি গড়েছে। দ্বিতীয় ইনিংসে... আমার মতে প্রথম চার ব্যাটারকে এগিয়ে আসতে হবে।' নিজেদের দুর্বল জায়গাটা খুজে পেয়েছেন বলে জানান তিনি। পরের ম্যাচে সব ভুল শুধরে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম