ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

মোহাম্মদপুর স্বামীর দেওয়া গরম পানিতে ঝলসে গেল স্ত্রীর দুই ভাই

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২২,  5:14 PM

news image

রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার একটি বাসায় স্বামীর দেওয়া গরম পানিতে ঝলসে গেছে স্ত্রীর দুই ভাই। ঝলসে যাওয়া দুই ভাই হলেন- রাসেল (৩৪) ও বাবু (২৪)। ওই দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা দুজনই রিকশা চালক। বুধবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে ঢাকা উদ্যান তেলের পাম্পের পাশে সাগর ফার্মেসি সংলগ্ন একটি বাড়ির নিচতলায় এ ঘটনাটি ঘটে। দগ্ধ বাবুর বড় বোন হোসনে আরা জানান, তিনি স্বামী আতাউর রহমান ও ছোট ভাই বাবুকে নিয়ে মোহাম্মদপুরের বাসাটিতে ভাড়া থাকেন।

দুইদিন আগে তার বড় ভাই রাসেল গাজীপুর থেকে ওই বাসায় বেড়াতে আসেন। গতকাল মঙ্গলবার (২২ মার্চ) সকালে হোসনে আরা ও তার স্বামী আতাউরের মধ্যে পারিবারিক বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। তখন বাবু তাদেরকে থামাতে গেলে তার সঙ্গেও চড়াও হয় আতাউর। তখন তাদের দুজনের মধ্যেও সামান্য হাতাহাতি হয়। তিনি আরও জানান, আজ ভোরে যখন একই রুমে তারা সবাই ঘুমিয়ে ছিলেন তখন আতাউর রান্নাঘরে গিয়ে গরম পানি করে। এর কিছুক্ষণ পর সেই গরম পানি রুমে নিয়ে বাবু ও রাসেলের শরীর ঢেলে দেয়। এতে তাদের দুজনের মুখ, বুক ও পেট সহ শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করানো হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রাসেলের শরীরের ১৪ শতাংশ ও বাবুর ১৮ শতাংশ পুড়ে গেছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম