ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান: হেরোইন-ককটেল-বিস্ফোরকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৫,  10:54 AM

news image

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ হেরোইন ও বিস্ফোরক উদ্ধার করেছে। এসময় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।  আটকরা হলেন- হোসেন (১৮), শফিক (২০) ও শাহীন (৩৫)। সেনাবাহিনীর শেরেবাংলা আর্মি ক্যাম্প ও মোহাম্মদপুর থানা পুলিশের সমন্বয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের কাছে বাবর রোড ও গজনবি রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় ১২ হাজার পুড়িয়া হেরোইন (বাজারমূল্য আনুমানিক ২৪ লাখ টাকা), ৮০০ গ্রাম বিস্ফোরক গানপাউডার, ৬টি ককটেল বোমা এবং একটি ধারালো তলোয়ার। পরে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিরাপদে সরিয়ে নেয়। আটক তিনজন এবং উদ্ধারকৃত অবৈধ দ্রব্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি ও দুষ্কৃতকারীর সন্ধান পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যৌথবাহিনীর এমন অভিযান চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম