ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গেজেটের বাইরে থাকা জুলাইয়ে আহতদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব রাজধানীর গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

মোবাইলে ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে নতুন নিয়ম

#

১৭ নভেম্বর, ২০২১,  5:51 PM

news image

মোবাইল ফোন ব্যবহারকারীরা বিভিন্ন কোম্পানির ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে যোগ হবে। তবে গ্রাহককে ওই প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডেটা প্যাকেজ কিনতে হবে।ভিন্ন ভিন্ন মেয়াদ হলেও অব্যবহৃত ডেটা যোগ হবে। এই নির্দেশিকা আগামী বছরের ১ মার্চ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (৯ নভেম্বর) এক অনুষ্ঠানে ‘মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা’ নিয়ে এক উপস্থাপনায় এসব তথ্য জানায় বিটিআরসি’র সংশ্লিষ্টরা।

বিটিআরসি জানায়, কোনো গ্রাহক তিন দিন মেয়াদের তিন জিবি’র কোনো প্যাকেজ কিনলে তিন দিন শেষ হওয়ার আগেই তাকে তিন জিবি’র প্যাকেজ কিনতে হবে। সেটা ৩, ৭, ১৫ অথবা ৩০ দিন- যেকোনো মেয়াদে হতে পারে। বর্তমানে একই মেয়াদের প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা যোগ হয়। মোবাইল অপারেটরদের সর্বোচ্চ তিন ধরনের প্যাকেজ থাকবে। নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ। একটি অপারেটরের নিয়মিত ও গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ মিলিয়ে সর্বোচ্চ সংখ্যা হবে ৮৫। তবে নিয়মিত অথবা গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ সংখ্যা এককভাবে ৫০টির অধিক হতে পারবে না। মোবাইল ফোন অপারেটরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাজের জন্য সর্বোচ্চ ১০টি প্যাকেজ ব্যবহার করতে পারবে প্যাকেজের ভিন্নতা নির্ধারণের ক্ষেত্রে দুটি প্যাকেজের মধ্যে ন্যূনতম পার্থক্য হবে ১০০ মেগাবাইট ডেটা অথবা ১০ মিনিট টকটাইম অথবা উভয়ই। বিটিআরসি জানিয়েছে, মোবাইল অপারেটরদের ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির গণশুনানিতে গ্রাহকদের আপত্তির পর গত ১২ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ও সচিবের উপস্থিতিতে বিটিআরসি এবং মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে একটি সভা হয়। পরে আরও বিশ্লেষণের পর ডেটা প্যাকেজ নিয়ে নির্দেশিকাটি তৈরি হয়েছে। এই নির্দেশিকা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম