ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

মোদির সফর, ভারতীয়দের জন্য ভিসা সহজ করছে আমেরিকা

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২৩,  5:47 PM

news image

আমেরিকায় ভারতীয়দের বসবাস ও কাজের সুযোগ আরও সহজ হতে যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় সফর থেকে এই সুযোগ তৈরি হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আজ বৃহস্পতিবার এ বিষয়ে ঘোষণা দিতে পারে। এর আওতায় এইচ-ওয়ানবি ভিসায় কর্মরত ভারতীয় ও অন্যান্য বিদেশি কর্মীরা যুক্তরাষ্ট্র অবস্থান করেই ভিসা পুনর্নবায়ন করতে পারবে। তাদের দেশটির বাইরে যেতে হবে না। এখন পর্যন্ত ভারতীয় নাগরিকরা আমেরিকার এই ভিসা প্রোগ্রামের সবচেয়ে সক্রিয় ব্যবহারকারী। ২০২২ অর্থবছরে এই সংখ্যা ছিল প্রায় চার লাখ ৪২ হাজার, যা এইচ-ওয়ানবি ভিসা পাওয়া মোট কর্মীর ৭৩ শতাংশ। চলতি বছরের শেষের দিকে নতুন পাইলট প্রকল্প চালু হবে, যা বাস্তবায়িত হলে হাজার হাজার ভারতীয় প্রযুক্তি পেশাদার স্বস্তি পাবেন। দক্ষ বিদেশি কর্মীদের জন্য প্রতি বছর ৬৫ হাজার এইচ-ওয়ানবি ভিসা দেয় মার্কিন সরকার। এছাড়া উন্নত ডিগ্রীধারী কর্মীদের জন্য থাকে অতিরিক্ত ২০ হাজার ভিসা। এই ভিসার মেয়াদ তিন বছর, পরে আরও তিন বছরের জন্য নবায়ন করা যেতে পারে। মার্কিন সরকারের তথ্য অনুসারে, সাম্প্রতিক বছরে সবচেয়ে বেশি এইচ-ওয়ানবি ভিসায় কর্মী নিয়েছে ভারতীয় ভিত্তিক ইনফোসিস ও টাটার পরিষেবাগুলোতে। পাশাপাশি মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজন, অ্যালফাবেট ও মেটায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম