ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ মে, ২০২৪,  5:01 PM

news image

প্রেমিকের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়ে পটুয়াখালীর শেফা আক্তার নামে এক নাসিং ছাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার (২১ মে) রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শাখারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শেফা আক্তার পটুয়াখালী গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের শিক্ষার্থী ও পটুয়াখালী সদর উপজেলার নৌকরণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। প্রেমিক হাসনাত টিটু মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব ও দমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। তার স্ত্রী-সন্তান রয়েছে। শেফা আক্তার লেখাপড়ার সুবাদে বান্ধবীদের সঙ্গে পটুয়াখালী শহরে বসবাস করতেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রুমমেটদের কাছে অন্য এক বান্ধবীর সঙ্গে দেখা করার কথা বলে বের হয়ে টিটুর সঙ্গে ঘুরতে যায়। ঘুরতে বের হয়ে টুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শাখারিয়া বাসস্ট্যান্ডে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় শেফা। পরে সেখান থেকে তুলে মুমূর্ষু অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম জানান, ‘প্রাথমিকভাবে টিটুকে জিজ্ঞাসাবাদ করবো। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম