ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় কারারক্ষীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মার্চ, ২০২২,  8:14 PM

news image

বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যান চাপায় রাশেদুল ইসলাম (৩৮) নামের এক কারারক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর যমুনাপাড়া নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।  নিহত রাশেদুল ইসলাম উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বিডিআর পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে কমর্রত ছিলেন। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, কারারক্ষী রাশেদুল ইসলাম সিরাজগঞ্জের কর্মস্থল থেকে একদিনের ছুটিতে শেরপুরে নিজ বাড়িতে আসেন।

মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে উপজেলার কৃষ্ণপুর যমুনাপাড়া নামক পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান পিছন থেকে মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদুলের মৃত্যু হয়। পরে এই ঘটনার খবর পেয়ে তারা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম