ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেলে ইয়াবা পাচারকালে রোহিঙ্গাসহ আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২৪,  4:55 PM

news image

মোটরসাইকেলে করে ইয়াবা পাচারকালে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। রবিবার (০১ ডিসেম্বর) বিকেলে বিজিবি'র অভিযানে ১০ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়। রামু ৩০-বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মরিচ্যা যৌথ চেকপোষ্টে কক্সবাজারগামী সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানো হয়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন মরিচ্যার আব্দুল শুক্করের পুত্র ফারুক (৩৩) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ-৬ বাসিন্দা মৃত দরবেশ আলীর পুত্র আয়াত উল্লাহ (২৬)।  আটককৃত আসামিদেরকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম