ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

মোটরসাইকেলের ধাক্কায় মেহেরপুরে পথচারীসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুলাই, ২০২৫,  12:50 PM

news image

মেহেরপুরের দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওলিনগর গ্রামের কাতল হোসেনের ছেলে মন্টু হোসেন (৫২) ও মোটরসাইকেল আরোহী রনি (১৮) হচ্ছেন তেরাইল গ্রামের পূর্ব পাড়ার রতন আলীর ছেলে। এসময় ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোটরসাইকেলের চালক মোস্তাক হোসেন (২০) আহত হন।স্থানীয়রা জানান, কৃষক মন্টু হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে মন্টু হোসেন চলন্ত একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন। একই মোটরসাইকেলে থাকা চালক  মোস্তাক হোসেন ও তার বন্ধু রনিও মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মন্টু হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে মোস্তাক ও রনিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রনির মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম