ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস ‘ইরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে, আলোচনার সুযোগ রয়েছে’

মোংলা বন্দর দিয়ে রেলে পণ্য পরিবহন শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২৫,  7:03 PM

news image

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে রেলে পণ্য পরিবহন।  শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ৩০ ওয়াগনে এক হাজার ৫০ টন চিটাগুড় সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নেওয়া হয়। বাকিগুলো ধাপে ধাপে নেওয়া হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান গণমাধ্যমকে জানান, ৬ ফেব্রুয়ারি পানামা পতাকাবাহী এমটি ডলফিন-১৯ জাহাজে করে পাঁচ হাজার ৫০০ টন চিটাগুড় আমদানি হয়। এরপর সেই পণ্য খালাস করে মোংলা বন্দরের ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হয়েছিল। সেখান থেকে শুক্রবার দুপুর হতে রেলে করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির ডিপোতে নেওয়া শুরু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম