ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

মোহাম্মদপুরে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ৪

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২২,  8:50 PM

news image

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জাল টাকা তৈরির একটি ঘরোয়া কারখানায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। এ সময় ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ডিবির গুলশান জোনের ডিসি মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ঢাকা উদ্যানের পাশে অবস্থিত এই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার করা আসামিদের চারজনের মধ্যে এক নারী সদস্য রয়েছেন। মশিউর রহমান জানান, জাল টাকা তৈরির এই চক্রের কাছে থেকে প্রায় অর্ধ কোটি টাকা জব্দ করা হয়েছে। একই সাথে টাকা তৈরি সরঞ্জামও জব্দ করা হয়। আসন্ন ঈদে কয়েক কোটি জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়ে এই কারখানা তৈরি করা হয়। এই চক্রের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম