ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মেহেরপুরের দুই অনলাইন জুয়া সম্রাট সাতক্ষীরায় গ্রেপ্তার

#

১২ অক্টোবর, ২০২৫,  2:57 PM

news image

মনিরুজ্জামান মনি : অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মেহেরপুরের দুই যুবককে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ দল। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাইপাস সড়কের খড়িবিলা চৌরাস্তা মোড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর জেলার মুজিবনগর থানার শিবপুর গ্রামের মো. জিনারুল ইসলামের ছেলে মো. মুরশিদ আলম লিপু (২৯) এবং একই জেলার বামনপাড়া এলাকার মাতুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রেস ব্রিফ করে এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে খড়িবিলা মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় অনলাইন জুয়া পরিচালনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা ১৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার ও জব্দ করা হয়।’  সাতক্ষীরা সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আরো জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল।’  তিনি আরো জানান, ‘গ্রেপ্তারকৃত মো. মুরশিদ আলম লিপুর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর অধীনে মামলা নং ৩৭/৫৭৩, তারিখ ১৪ নভেম্বর ২০২১ খ্রি. বিচারাধীন রয়েছে।’ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আরো বলেন,‘ অনলাইন জুয়া বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ অনলাইন জুয়া বন্ধে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম