ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি কর্পোরেশন কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ সাজেক সড়কে অবরোধ: আটকে আছেন প্রায় ১২৫০ পর্যটক পেসারদের তোপে বিধ্বস্ত আফগানিস্তান, বড় লিড বাংলাদেশের ২০২৭ সালে রমজান কবে শুরু, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে ‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি

মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয়

#

স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬,  11:13 AM

news image

ন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে গোল করে ফেরার পর এবার ক্লাবের জার্সিতেও জ্বলে উঠলেন লিওনেল মেসি। উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের সঙ্গে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে বড় জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।


রবিবার ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। নিজেদের মাঠ ন্যু স্টেডিয়ামে জয়ের পথে প্রথমার্ধে দুই গোল করেন সুয়ারেজ। বিরতির পর জোড়া গোল করে ব্যবধান বাড়ান মেসি।


ম্যাচের তৃতীয় মিনিটেই জার্মান বেরতেরামের পাস থেকে বক্সের মাঝখানে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। ৩৯তম মিনিটে আবারও বেরতেরামের সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি করেন উরুগুইয়ান স্ট্রাইকার।


বিরতির পর মাঠে ফিরেই গোলের দেখা পান মেসি। ৪৭তম মিনিটে সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। এরপর ৬০তম মিনিটে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।


বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।


সাম্প্রতিক সময়ে লিগে ধারাবাহিকতার অভাবে ভুগছিল মায়ামি। নিজেদের সর্বশেষ ১১টি লিগ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়।


এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ২৮ ম্যাচে ১৩ জয় ও ১০ ড্রয়ে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল এসসি।


এদিকে দিনের অন্য ম্যাচে যোগ করা সময়ে লুইস মরগান ও জর্জে মিহাইলোভিচের গোলে টরন্টো এফসি ২-১ ব্যবধানে হারিয়েছে মন্ট্রিয়লকে। আরেক ম্যাচে ১০ জন নিয়ে খেলেও নিউইয়র্ক সিটিকে ২-১ গোলে হারিয়েছে শিকাগো ফায়ার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম