ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মেসি-রোনালদো-এমবাপ্পের চেয়েও দ্রুত গতিতে এগোচ্ছেন হলান্ড

#

স্পোর্টস ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  5:05 PM

news image

আর্লিং হলান্ড মাঠে নামা মানেই যেন গোল করা, একের পর এক রেকর্ড গড়া। দুই বছর আগে সত্যিকারের এক ‘গোলমেশিন’ রূপেই ম্যানচেস্টার সিটিতে পা দিয়েছিলেন তিনি। অভিষেক মৌসুমের অবিশ্বাস্য ছুটে চলায় গোলের পর গোল করে গড়েছিলেন অনেক রেকর্ড। ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার এখনও ঝড়ের গতিতেই ছুটছেন। রবিবার (৩ ফেব্রুয়ারি) রাতে আর্সেনালের কাছে ম্যানচেস্টার সিটির ৫-১ গোলের হারকে ‘বিধ্বস্ত’ না বলে উপায় নেই। তবে এই বিধ্বস্ত হওয়ার মধ্যেও হলান্ড নিজের কাজটা ঠিকই করে গেছেন। তার কাজই যে গোল করা। ম্যাচের ৫৫ মিনিটে সিটির একমাত্র গোলটি এসেছে তার কাছ থেকে। আর এই গোলেই একটি তালিকায় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পেদের পেছনে ফেলেছেন হলান্ড। তালিকাটি হলো ক্লাব ফুটবলে মূল দলের হয়ে দ্রুততম ২৫০ গোলের তালিকা। ক্লাব ক্যারিয়ারে ৩১৩তম ম্যাচে এসে ২৫০তম গোলের দেখা পেলেন হলান্ড, আর্সেনালের বিপক্ষে গোলটি দিয়ে। এ তালিকায় এত দিন দ্রুততম ছিলেন মেসি। ৩২৭ ম্যাচে ২৫০তম গোলের দেখা পান বার্সেলোনা ও পিএসজি মাতানো ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন কিংবদন্তি। তৃতীয় এমবাপ্পে একই মাইলফলকের দেখা পেয়েছেন ৩৩২ ম্যাচে। দ্রুততম ২৫০ গোলের তালিকায় শুধু এই তিন খেলোয়াড়ই সাড়ে তিন শ ম্যাচের মধ্যে মাইলফলকটির দেখা পেয়েছেন। এ তালিকায় চতুর্থ যিনি, বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইনের লেগেছে ৪৩০ ম্যাচ। পঞ্চম ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছে ৪৫১ ম্যাচ। তবে আল নাসর তারকা একাই পঞ্চম স্থানটি দখল করতে পারেননি। আরেক ভাগীদার আছেন সেখানে—বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। তিনিও ৪৫১তম ম্যাচে মাইলফলকটির দেখা পেয়েছেন। অন্তত ৫০০ ম্যাচের মধ্যে এই মাইলফলকের দেখা পাওয়ার তালিকায় রয়েছেন আরও একজন। একসময় সিটির হয়ে মাঠ মাতানো সের্হিও আগুয়েরো। ৪৮১ ম্যাচ লেগেছে আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকারের। করিম বেনজেমা (৫২৭), মোহাম্মদ সালাহ (৫৩৫) ও ওয়েইন রুনি (৫৬১) মাইলফলকটি ছুঁতে ৫০০ ম্যাচ পেরিয়ে গেছেন। সিটির হয়ে ১৩১ ম্যাচে ১১৫ গোল করেছেন হলান্ড। ২০২২ সালে সিটিতে যোগ দেওয়ার আগে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডে খেলেছেন তিন মৌসুম। সেখানে ৮৯ ম্যাচে করেছেন ৮৬ গোল। জার্মানিতে পা রাখার আগে অস্ট্রিয়ান বুন্দেসলিগায় রেড বুল সালজবুর্গের হয়ে ২৭ ম্যাচে করেছেন ২৯ গোল। ২০১৯ সালে সালজবুর্গে যোগ দেওয়ার আগে নরওয়ের ক্লাব মোলদের হয়ে দেশটির শীর্ষ লিগে দুই মৌসুম খেলেন হলান্ড। সেখানে ৫০ ম্যাচে করেন ২০ গোল। নরওয়ের ক্লাব ব্রাইনের মূল দলেও এক মৌসুমে (২০১৬) ১৬ ম্যাচ খেললেও গোলের দেখা পাননি হলান্ড। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম