ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

মেসির গোলে জয় পেল পিএসজি

#

স্পোর্টস ডেস্ক

২১ জুলাই, ২০২২,  4:25 PM

news image

বর্তমান জাপান সফর করছে পিএসজি। সেই সফরের অংশ হিসেবে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের মুখোমুখি হয় পিএসজি। সেই ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছেন ফরাসি চ্যাম্পিয়নরা। বুধবার জাপানের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছেন প্যারিসিয়ানরা। ম্যাচের ফল যাই হোক না কেন, জাপানি ক্লাবটি কিন্তু পিএসজিতে সহজে ছাড়েনি। মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে সাজানো দলের বিপক্ষে তারা পাঁচটি শট লক্ষ্যে রাখে। বিপরীতে পিএসজির লক্ষ্যে ছিল ১০টি শট।  ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় পিএসজিকে। মিডফিল্ডার আশরাফ হাকিমির পাস থেকে লক্ষ্যভেদ করেন মেসি। লিড নিয়েই বিরতিতে যান পারসিয়ানরা। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যায় কাওয়াসাকি। কিন্তু উল্টো ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির স্ট্রাইকার আর্নাউড কালিমুয়েন্দো মুইঙ্গা। অনায়াস জয়ের পথে এগিয়ে চলা পিএসজি ধাক্কা খায় ৮৪তম মিনিটে। গোল করে ম্যাচে প্রাণ ফিরিয়ে আনেন কাওয়াসাকির কাজুইয়া ইয়ামামুরা। তবে বাকি সময় আর কোনো বিপদ না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রিস্টোফ গালতিয়েরের শিষ্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম