ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাণিসম্পদের ৮৫ শতাংশ ভ্যাকসিনের আমদানিনির্ভরতা কমাতে গবেষণা বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু ইয়াবার চালান নিয়ে বিরোধ, চারজনকে ধরে নির্যাতন; নিহত ২ আগামী বছর ঈদ ও পূজায় কত দিন ছুটি, জানা গেল ৬২ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল ৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট, ২০২৬,  5:04 PM

news image

বাবাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। হোর্হে মেসির মৃত্যুতে শোকাহত আর্জেন্টাইন তারকার পাশে দাঁড়িয়েছেন ফুটবল বিশ্বের অসংখ্য তারকা। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সান্ত্বনাবার্তা। মেসিকে সমবেদনা জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক রেকর্ডও গড়েছেন পর্তুগিজ তারকা।


বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশ করার পর তার নিচে মন্তব্য করেন রোনালদো। সেখানে তিনি লেখেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা লিও। শক্ত থেকো।’


রোনালদোর এই ছোট্ট বার্তাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিহাসে সবচেয়ে বেশি পছন্দ পাওয়া মন্তব্যে পরিণত হয়েছে। মাত্র তিন দিনের মধ্যেই মন্তব্যটিতে পছন্দের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫০ লাখ। পরে তা প্রায় ৬৫ লাখে পৌঁছায়।


মজার বিষয়, এই রেকর্ডও রোনালদোরই দখলে ছিল। এর আগে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে একটি মন্তব্য করেছিলেন রোনালদো। সেই মন্তব্যে ২০২৫ সালের শেষ দিকে পছন্দের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছিল। এবার মেসিকে সান্ত্বনা জানাতে গিয়ে নিজের সেই রেকর্ডই ভেঙে ফেললেন তিনি।


মেসির জীবনে বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবলার হিসেবে তার বেড়ে ওঠা থেকে শুরু করে ক্যারিয়ারের নানা পর্যায়ে হোর্হে মেসি ছিলেন ছেলের অন্যতম প্রধান ভরসা। তাই বাবার মৃত্যুতে মেসির আবেগঘন বার্তায় ফুটে উঠেছে গভীর শোক ও ভালোবাসা।


দুই কিংবদন্তির ফুটবল দ্বৈরথ নিয়ে বছরের পর বছর আলোচনা হলেও ব্যক্তিগত শোকের সময়ে মেসির পাশে দাঁড়িয়ে রোনালদো দেখালেন ভিন্ন এক মানবিক দৃষ্টান্ত। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে তার সেই কয়েকটি শব্দ এখন ফুটবলপ্রেমীদের কাছেও হয়ে উঠেছে সহমর্মিতার প্রতীক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম