ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

মেয়েদের মন বোঝার উপায়

#

লাইফস্টাইল ডেস্ক

১৬ মে, ২০২৪,  11:00 AM

news image

অনেক সময় কাউকে ভালো লেগেছে। কিন্তু সাহস করে তাকে কিছু বলতে পারছেন না। তবে এমন কিছু ইঙ্গিত রয়েছে যা দেখে আপনি সহজে ভেবেই নিতে পারেন যে আপনার প্রতি সে খুবই আকৃষ্ট। আবার অনেক সময় নতুন বিয়ে হয়েছে কিন্তু স্ত্রীর মন বুঝতে পারছেন না। তাই কিছু লক্ষণ দেখে আপনি আপনার মতো করে বুঝে নিতে পারেন যে সে আপনাকে কিভাবে নিয়েছে।  

১. সেজেগুজে কফিশপে

ঠিক করেছেন একসঙ্গে দুই জন কফি খেতে যাবেন। দেখলেন মেয়েটি বেশ সেজেগুজে এসেছে। একবার নয়, আপনার সঙ্গে কোথাও যাওয়ার কথা হলেই মেয়েটি খুব সচেতনভাবেই সাজগোজ করে আসে।

২. চুল নিয়ে খেলা

নিরিবিলিতে থাকলে দেখবেন, মেয়েটি একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। আপনার সঙ্গে কথা বলার সময় চুল নিয়ে খেলে যাচ্ছে আনমনে। চোখের দিকে তাকালে বুঝবেন, তার শরীরী ভাষাই বলে দিচ্ছে কী চায় আর কী চায় না। তখন নির্ভাবনায় তাকে বলতে পারেন।

৩. চোখে চোখে কথা বলা

আপনাকে যদি অপছন্দ হয়, কোনো মেয়েই আপনার সঙ্গে ঘুরতে যেতে রাজি হবে না এবং চোখে চোখ রাখবে না। অনেক সময়ই হঠাৎ করে দেখেই চোখে চোখ রেখে কথা বলা হয়। তখন চোখের দিকে তাকালে বুঝবেন মেয়েটি মনে মনে হাসছে এবং আপনাকে পজেটিভ ইঙ্গিত ও দিচ্ছে। যদি দেখেন মেয়েটি আপনার কথা মন দিয়ে শুনছে, পলক পড়ছে না, একদৃষ্টে আপনার চোখের দিকে তাকিয়ে। তখন বুঝবেন তার মনে আপনার জন্য একটা জায়গা রয়েছে।

৪. চলও না কাছাকাছি কোথাও ঘুরে আসি

যদি দেখেন, মেয়েটি আপনাকে বারবার বলছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, বুঝবেন স্বস্তি বোধ না করলে কখনই বলত না। আসলে নিরিবিলিতে আপনার সঙ্গ পেতেই এভাবে পীড়াপীড়ি।

৫. প্রেমের পরশ

যখন কোনো উছিলায় বা ছুঁতোনাতায় মেয়েটি আপনাকে স্পর্শ করবে, তখন বুঝবেন তলে তলে জল অনেক দূর গড়িয়েছে।

৬. কথায় কথায় হেসে লুটোপুটি

ধরুন কলেজ ক্যান্টিনে বা কফিশপে বসে বন্ধুরা চুটিয়ে আড্ডা দিচ্ছেন। সেখানে সেই মেয়েটিও আছে। তার মনোযোগ কাড়তে আপনি হয়তো মজা করে কিছু বলার চেষ্টা করছেন। জানেন যদিও তাতে কারো হাসি পাবে না। দেখলেন কেউ হাসলও না। একমাত্র সে ছাড়া। বুঝবেন এও প্রেমেরই লক্ষণ।

৭. রেগে আগুন তেলে বেগুন

মেয়েটির সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন, দেখবেন হাসিখুশি মুখটা কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে যায়। রাগের মাথায়, যা নয় তাই দু-কথা আপনাকে শুনিয়েও দিতে পারে। নিশ্চিত থাকুন, মেয়েটি আপনাকে ভালোবাসে।

৮. আমায় একটু বাড়ি অবধি পৌঁছে দেবে?

যদি কখনও এমন প্রস্তাব পান, ষোলআনার ওপর আঠারোআনা নিশ্চিত থাকুন মেয়েটিও আপনাকে ভালোবাসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম